Loading...

Rules & Regulations

নিয়মাবলী

বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার নির্দেশনা, ফি ও পরিশোধ পদ্ধতি, শৃঙ্খলা এবং ইউনিফর্ম সংক্রান্ত নিয়মাবলী।

পরিবেশ ও পরিচ্ছন্নতা

সুন্দর পরিবেশ পাঠদানের প্রধান শর্ত। পরিবেশ সুন্দর রাখার জন্য কলেজ নিম্নোক্ত নিয়মাবলী অনুসরণ করে:

  1. প্রতিটি ছাত্র-ছাত্রীকে কলেজ নির্ধারিত পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে কলেজে আসতে হবে।
  2. নখ ছোট ও পরিষ্কার রাখতে হবে; চুল (ছেলেদের জন্য) ছোট করে কাটতে হবে।
  3. ছেলে-মেয়ে উভয়কে চুল পরিপাটিরূপে আঁচড়িয়ে আসতে হবে। মেয়েদের চুল নিজ হাউস রঙের ফিতা দিয়ে দুই বেনী অথবা দুটি ঝুঁটি বেঁধে আসতে হবে।
  4. শিশু, ১ম ও ২য় শ্রেণির ছাত্র/ছাত্রীদের (যারা শ্রেণিকক্ষে টিফিন খায়) অবশ্যই রুমাল আনতে হবে।
  5. শ্রেণিকক্ষে, করিডোরে ও কলেজ আঙিনায় ছেঁড়া কাগজ/ফলের খোসা/উচ্ছিষ্ট ইত্যাদি ফেলা নিষেধ।
  6. ছোঁয়াচে রোগে আক্রান্ত ছাত্র/ছাত্রীদের রোগ নিরাময় না হওয়া পর্যন্ত কলেজে আসা নিষেধ; এ কারণে শ্রেণিশিক্ষকের নিকট অনুপস্থিতির আবেদন করতে হবে।
  7. উপযুক্ত কারণ ব্যতীত কলেজে অনুপস্থিত থাকা বাঞ্ছনীয় নয়। অনুপস্থিতির কারণ দেখিয়ে অভিভাবকের দরখাস্ত শ্রেণিশিক্ষকের কাছে জমা না দিলে ক্লাস করার অনুমতি দেওয়া হবে না।
  8. কলেজ নির্ধারিত পোশাক ছাড়া কোনো ছাত্র/ছাত্রীকে ক্লাস করতে দেওয়া হয় না। যথার্থ কারণে নির্ধারিত পোশাকে আসা সম্ভব না হলে অভিভাবকের নিকট থেকে কারণ দেখিয়ে পত্র আনতে হবে, অন্যথায় ক্লাস করতে দেওয়া হবে না।

পরীক্ষা

  1. প্রতি মেয়াদে শিশু থেকে ২য় শ্রেণি পর্যন্ত ৪টি করে ক্লাস টেস্ট নেওয়া হয়; প্রতিটি ক্লাস টেস্টে ২৫ নম্বর থাকবে।
  2. শিশু থেকে ২য় শ্রেণি ব্যতীত প্রতি মেয়াদ অন্তে মেয়াদী পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছাপানো প্রোগ্রাম প্রতি ছাত্র-ছাত্রীকে সরবরাহ করা হয়; পরিবর্তন হলে নোটিসের মাধ্যমে জানানো হয়।
  3. ৩য় শ্রেণি হতে উচ্চতর শ্রেণিতে প্রতি বিষয়ে (ড্রইং ব্যতীত) ক্লাস টেস্ট ও পরীক্ষা ১০০ নম্বরে হবে, যা ফলাফল নির্ধারণে ৮০%-এ পরিবর্তন করা হবে। ১০ম শ্রেণির প্রাক-নির্বাচনি ও দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষা বোর্ডের নিয়মানুযায়ী ১০০ নম্বরের হবে; নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
  4. দুইটি মেয়াদী পরীক্ষার প্রাপ্ত নম্বরের গড় করে বার্ষিক পরীক্ষায় মেধা তালিকা তৈরি করা হয়।
  5. শিশু থেকে ২য় শ্রেণি পর্যন্ত কোনো মেয়াদী পরীক্ষা হবে না; শুধু ক্লাস টেস্ট হবে এবং তার গড়ের ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে।
  6. প্রতিটি শ্রেণিতে মেধা তালিকায় ১ম স্থান অধিকারীকে বিশেষ ভাতা প্রদান করা হবে।
  7. চূড়ান্ত/বার্ষিক পরীক্ষায় প্রতি বিষয়ে কৃতকার্য না হলে পরবর্তী শ্রেণিতে প্রমোশন দেওয়া হয় না।
  8. নির্ধারিত সময়ে কোনো পরীক্ষা দিতে না পারলে উপযুক্ত কারণ দেখিয়ে শিক্ষকের মাধ্যমে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে; তবে বার্ষিক পরীক্ষায় কোনো পরীক্ষা না দিলে পুনরায় সুযোগ থাকবে না।
  9. মেয়াদী পরীক্ষার খাতা কলেজ কর্তৃক সরবরাহ করা হয়।
  10. বার্ষিক পরীক্ষার খাতা নির্দিষ্ট তারিখে শ্রেণিকক্ষে দেখানো হয় এবং প্রতি মেয়াদ অন্তে রিপোর্ট কার্ড পাঠানো হয়, অভিভাবকের স্বাক্ষরের পর ফেরত নেওয়া হয়।
  11. এছাড়া কলেজ কাউন্সিল মিটিংয়ের সিদ্ধান্তের ভিত্তিতে কোনো সংশোধনী থাকলে তা যথাসময়ে জানানো হবে।

বেতন/ফি পরিশোধ পদ্ধতি

শাহীন কলেজ সংলগ্ন UCB ব্যাংকের বুথে হিসাব খুলে অন-লাইনে বেতন/ফি প্রদান করবেন। শাহীন কলেজের UCB ব্যাংক বুথ, হিসাব শাখা ও অন-লাইনে বেতন/ফি প্রদানের সুব্যবস্থা আছে।

অন-লাইন পেমেন্ট পোর্টাল

বেতন পরিশোধের সময়সূচি ও জরিমানা

সময়কালজরিমানা
প্রতি মাসের ০১ – ১৫ তারিখজরিমানা ব্যতীত
১৬ – ২০ তারিখ১০.০০ টাকা জরিমানাসহ
২১ – ২৫ তারিখ২০.০০ টাকা জরিমানাসহ
২৬ – ৩০ তারিখ৩০.০০ টাকা জরিমানাসহ
এক মাস বেতন বকেয়াপরবর্তী মাসে ৫০.০০ টাকা জরিমানাসহ
দুই মাস বেতন বকেয়াএক মাসের সমপরিমাণ অর্থ পুন:ভর্তি ফি; অন্যথায় নাম কাটা যাবে

প্রতি মাসের শেষ কার্যদিবসে বেতন/ফি গ্রহণের কার্যক্রম বন্ধ থাকবে। জরিমানার পরিমাণ নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থীর হিসাবে যোগ হবে।

শৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা

শিক্ষার্থীর জ্ঞাতার্থে

  1. শিক্ষার্থীরা দৈনিক সমাবেশের ১৫ মিনিট পূর্বে কলেজে উপস্থিত হবে; নির্ধারিত সময়ের পর গেট বন্ধ থাকবে।
  2. কলেজ নির্ধারিত সঠিক ইউনিফর্ম পরিধান করতে হবে।
  3. সময়মতো বেতন, পরীক্ষার ফি ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।
  4. শ্রেণির কাজ ও বাড়ির কাজের জন্য কলেজ মনোগ্রামসংবলিত খাতা ব্যবহার বাধ্যতামূলক।
  5. নিম্নবর্ণিত বিষয়গুলো অসদাচরণ বা শৃঙ্খলা ভঙ্গ বলে বিবেচিত হবে:
    • ক। পরীক্ষায়/ক্লাসে অসদুপায় অবলম্বন করা।
    • খ। শিক্ষক-শিক্ষিকা বা সহপাঠীদের প্রতি অশোভন মন্তব্য/ইঙ্গিত করা।
    • গ। বেঞ্চ/দেয়াল/টয়লেটে লেখা।
    • ঘ। প্রতিষ্ঠানের কোনো সম্পদের ক্ষতি করা।
    • ঙ। কলেজ পালানো, ক্লাস ফাঁকি দেওয়া, টিফিন পিরিয়ড ছাড়া ক্যান্টিনে যাওয়া।
    • চ। শিক্ষকের আদেশ/উপদেশ অমান্য করা।
    • ছ। অভিভাবকের উদ্দেশ্যে দেওয়া চিঠি পৌঁছে না দেওয়া।
    • জ। যে কোনো অন্যায়, নীতিহীন বা অশোভন কাজ করা।
    • ঝ। সমাবেশে অনুপস্থিত থাকা, লাইনে কথা বলা ও জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন না করা।
    • ঞ। কোনো প্রকার অলংকার পরে কলেজে আসা।
    • ট। শিক্ষক শ্রেণিকক্ষ ত্যাগের পর বারান্দায় দাঁড়ানো বা ক্লাসে হৈ-চৈ করা।
    • ঠ। মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স সামগ্রী কলেজে আনা।
    • ড। ডায়েরির পৃষ্ঠা ছিঁড়ে ফেলা বা তথ্য পরিবর্তন/গোপন করা।
    • ঢ। ছাত্রদের চুল বড় রাখা ও মেয়েদের দুই বেনী না করা।
  6. ৫ম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র/ছাত্রীদের লাইব্রেরি থেকে কার্ডের মাধ্যমে বই ইস্যু করা হয়।

অভিভাবকের জ্ঞাতার্থে

  1. আপনিই আপনার সন্তানের উপযুক্ত শিক্ষক।
  2. আপনার পূর্ণ সহযোগিতার মাধ্যমেই কলেজ আপনার সন্তানের সাফল্য ও উন্নতি নিশ্চিত করতে পারে।
  3. প্রতিদিন এই ডায়েরি আপনার সন্তানের লেখাপড়া ও কাজের তথ্য সরবরাহ করবে।
  4. প্রতিদিনের তথ্য সংগ্রহে আপনার আগ্রহ তাদের উন্নতিতে সহায়তা করবে।
  5. ডায়েরিতে অভিভাবকের নাম, পেশা, ঠিকানা ও নমুনা স্বাক্ষর নিজ হাতে পূরণ করবেন।
  6. শিক্ষার্থীর যাবতীয় বিষয় অবগত হতে নিয়মিত ডায়েরি দেখবেন ও স্বাক্ষর করবেন।
  7. শ্রেণিতে পাঠদান চলাকালীন বিশেষ প্রয়োজন ছাড়া বিদ্যালয়ে প্রবেশ করবেন না।
  8. ছাত্র/ছাত্রীরা সম্পূর্ণ ইউনিফর্মসহ নির্দিষ্ট সময়ের পূর্বে স্কুলে প্রবেশ করবে।
  9. বিদ্যালয় থেকে সাক্ষাতের চিঠি পেলে যথাসময়ে সাক্ষাৎ করবেন।
  10. সরকারি নির্দেশ অনুযায়ী এক শিক্ষাবর্ষে দুটি পরীক্ষা—(১) অর্ধবার্ষিক ও (২) বার্ষিক—অনুষ্ঠিত হবে।
  11. কোনো ছাত্র/ছাত্রী পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট বিষয়সহ ঐ সাময়িকের সকল বিষয়ের পরীক্ষা বাতিল করা হবে।
  12. অকৃতকার্য এবং এস.এস.সি নির্বাচনি পরীক্ষায় নির্বাচিত না হলে কোনোভাবেই প্রমোশন দেওয়া হবে না।
  13. অসুস্থতা বা অন্য কারণে সারা বছর কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে প্রমোশন বিবেচনা করা হবে না।
  14. প্রাথমিক সমাপনীর জন্য ৫ম ও ৮ম শ্রেণির পরীক্ষার নীতিমালা সরকারি নির্দেশনা অনুযায়ী হবে।
  15. বিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত সাংবাৎসরিক ফলাফল নীতিমালার ভিত্তিতে উত্তীর্ণ/অনুত্তীর্ণ নির্ধারিত হবে।
  16. কলেজ সংক্রান্ত সকল জরুরি নোটিশ ওয়েবসাইটে ও এসএমএস-এর মাধ্যমে প্রদান করা হয়।
বিএএফ শাহীন কলেজ ড্রেস কোড

ইউনিফর্ম নীতিমালা

ছোট বালক-বালিকা (শিশু শ্রেণি হতে ৪র্থ শ্রেণি)

  • বালক: খাকী হাফ প্যান্ট, আকাশী নীল হাফ শার্ট ও কালো বেল্ট।
  • বালিকা: আকাশী নীল ফ্রক (শার্ট কলার) — প্রয়োজনে সাদা সালোয়ার ও ওড়না ব্যবহার করা যাবে।
  • জুতা: সাদা পিটি জুতা, সাদা মোজা।

বড় বালক-বালিকা (৫ম শ্রেণি হতে ১২শ শ্রেণি)

  • বালক: খাকী প্যান্ট, আকাশী নীল হাফ শার্ট ও কালো বেল্ট।
  • বালিকা: আকাশী নীল ফ্রক (শার্ট কলার), সাদা সালোয়ার ও সাদা ওড়না।
  • জুতা: সাদা পিটি জুতা, সাদা মোজা।
  • শীতকালে (সকলের জন্য): নেভী ব্লু সোয়েটার।
  • কলেজ শাখার ছাত্র/ছাত্রীদের কলেজ নির্ধারিত সোলডার এপোলেট ব্যবহার করতে হবে।
  • সকল শিক্ষার্থীর ইউনিফর্মের বাম হাতে ফরমেশন মার্ক ও ডান হাতে স্বীয় হাউজ ব্যাজ সংযুক্ত থাকা বাধ্যতামূলক।